বগুড়ার ধুনট উপজেলায় নিলুফা আকতার (২২) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়।

মৃত নিলুফা আকতার উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।

নিমগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজাউদৌলা রিপন জানান, নাংলু গ্রামের জনাব আলীর মেয়ে নিলুফা আকতার সকালে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বিকেল ৩টার দিকে শয়ন ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মৃতদেহটি ঝুলতে দেখে স্বজনরা করে থানায় খবর দেয়। তবে গৃহবধূ নিলুফার আত্মহত্যার কারণ জানা যায়নি।

ধুনট থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহবুব হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

জেইউ