কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ চারটি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে সাহিত্যিকা পল্লী এলাকা থেকে ছৈয়দ আলমকে (২৮) দেশি বন্দুক ও গুলিসহ গ্রেপ্তার করা হয় বলে সদর থানার এসআই মো. আব্দুর রহিম জানান।

আলম ওই এলাকার আবুল হোসেনের ছেলে।

এসআই রহিম বলেন, ছিনতাই, অপহরণ ও জমি দখলের চারটি মাথায় নিয়ে ফেরার ছিল আলম।

“তার এলাকায়ফেরার খবর পেয়ে বুধবার রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।”

পরে তার শরীরতল্লাশীকরে একটি বন্দুক ও গুলি পাওয়া যায়।

এমই