রাজধানীর মুগদায় অন্তঃসত্ত্বা স্ত্রী তানজিলা রহমান বিনতিকে (৩০) হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামী শাহ আলম ওরফে সোহাগকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের মামা ফরহাদ হোসেন জানান, সোহাগ কসমেটিকসের ব্যবসা করে। পাঁচ বছর আগে বিনতির সঙ্গে তার বিয়ে হয়। মানিকনগরের ৩৫/১ নম্বর বাসার তৃতীয় তলায় তারা ভাড়া থাকত। বিনতি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল। তাদের পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে প্রায়ই সোহাগ আর বিনতির মধ্যে পারিবারিক কলহ হত। মঙ্গলবার গভীর রাতে কলহের একপর্যায়ে সোহাগ বিনতির পেটে লাথি মারে। এতে বিনতি অচেতন হয়ে পড়লে সোহাগ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহাগের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে রাতেই মেডিক্যাল ক্যাম্প পুলিশ তাকে আটক করে মুগদা থানায় হস্তান্তর করে।
কেএইচ





