চাঁপাইনবাবগঞ্জে দুবৃর্ত্তদের হামলায় মোজাফ্ফর হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
জেলার আরগারাহাট-গোমস্তাপুর সড়কের কোচ্যাডুবা এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত মোজাফ্ফর হোসেন শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের এখলাসপুর গ্রামের মৃত ওয়াজেদ আলী সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, মোজাফ্ফর হোসেন দাইপুকুরিয়া থেকে রাত ৮টার দিকে আরগারাহাট-গোমস্তাপুর সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে গোমস্তাপুর যাচ্ছিলেন। সড়কের কোচ্যাডুবা এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে পিটিয়ে তাকে হত্যা করে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ জানান, ঘটনাস্থল থেকে লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতলের মর্গে পাঠানো হবে।
তিনি জানান, যেহেতু মোটরসাইকেল ও মোবাইলফোনটি ঘটনাস্থলেই ছিল, তাই এটি ডাকাতির ঘটনা নয়। তবে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান ওসি।
এএইচ





