রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে দশ ছিনতাইকারীকে আটক করেছে র্যাব- ৩ এর সদস্যরা।
সোমবার বিকাল ৩টার দিকে ওই এলাকায় অভিযান চালায় র্যাব।
র্যাব- ৩ এর অপারেশন অফিসার এএসপি আরাফাত তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালে ওই এলাকায় অভিযান চালিয়ে নিউ এলিফ্যান্ট রোড থেকে দশ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল, দু'টি ম্যাগজিন, ১৬ রাউন্ড গুলি, একটি চাপাটি ও দুটি ছুরি জব্দ করা হয়।
কেএইচ





