রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বিয়ের অনুষ্ঠানে মদপানে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মো: নাঈম (৩২)।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাঈমের ছোট ভাই মো: ফাহিম জানান, তাদের এক ভাগ্নির বিয়ের অনুষ্ঠানে মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে বৃহস্পতিবার রাতে কয়েকজন মিলে মদপান করেন। শুক্রবারের দিনও তার শারীরিক অবস্থা ভালো ছিল। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার দুপুরে বমি করতে করতে করতে অসুস্থ হয়ে পড়েন।

এমবি