আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সম্মানিত নগরবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানকে নগদ অর্থ পরিবহনের জন্য “মানি এস্কট” সেবা প্রদান করা হবে।
রোববার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এবিষয়টি নিশ্চিত করা হয়।
সেখানে বলা হয়, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন বা পরিবহন বা ব্যাংকে জমা প্রদান অথবা মহানগরীর ভিতরে বা মহানগরীর পার্শ্ববর্তী জেলাসমূহে নগদ অর্থ পরিবহনের জন্য ডিএমপির পক্ষ থেকে “মানি এস্কট” সেবা প্রদান করা হবে।
উল্লেখ্য, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নগদ অর্থ ব্যাংকে উত্তোলন, জমা বা পরিবহনের ক্ষেত্রে গাড়ি ব্যবহার করলে উক্ত গাড়িতে ডিএমপি’র পক্ষ থেকে “মানি এস্কট” সেবা প্রদান করা হবে। সেক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি সরবরাহ করতে হবে।
তাই সম্মানিত নগরবাসীকে ডিএমপির পক্ষ থেকে আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রদানকৃত “মানি এস্কট” সেবা গ্রহন করার জন্য অনুরোধ করা হয়েছে।
“মানি এস্কট” সেবা পাওয়ার জন্য ফোন নম্বর ও ঠিকানা দেওয়া হয়েছে।
তা হলো, পুলিশ কন্ট্রোল রুম, আব্দুল গণি রোড, টেলিফোন নম্বর-৯৫৫৯৯৩৩,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশন)-০১৭১৩-৩৯৮৩১৩।
এছাড়াও সংশ্লিষ্ট এলাকার অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনারগণদের সাথে যোগাযোগের মাধ্যমে উক্ত সেবা পাওয়া যেতে পারে।
যোগাযোগের নম্বরডিসি মতিঝিল- ০১৭১৩-৩৭৩১৪৭, ডিসি তেজগাঁও- ০১৭১৩-৩৭৩১৭৫, ডিসি মিরপুর- ০১৭১৩-৩৭৩১৮৪, ডিসি গুলশান- ০১৭১৩-৩৭৩১৬৬, ডিসিউত্তরা- ০১৭১৩-৩৭৩১৫৬, ডিসি রমনা- ০১৭১৩-৩৭৩১২০, ডিসি লালবাগ- ০১৭১৩-৩৭৩১২৯ এবং ডিসি ওয়ারী- ০১৭১৩-৩৭৩১৩৮।
সম্মানিত নগরবাসী নিকটবর্তী থানাসমূহে যোগাযোগ করলে প্রয়োজনীয় “মানি এস্কট” সেবা প্রদান করা হবে বলেও জানান তিনি।
এমআর/এমকে





