ঠাকুরগাঁওয়ে দুস্থদের মধ্যে চার শতাধিক কম্বল বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনাতায়নে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান আলী, নির্বাহী সদস্য মোজাম্মেল হক, আজীবন সদস্য মো. লুৎফর রহমান মিঠু, ফিল্ড অফিসার মাহাবুবুল হক, যুব রেড ক্রিসেন্টের প্রধান সাহাদাত হোসেন রাব্বীসহ গণ্যমান্য অনেকে উপস্থিত ছিলেন।

এমবি