পলাশবাড়ী উপজেলা সদরে মা ক্লিনিক এন্ড নাসিং হোমে সদ্যজাত পুত্র সন্তান কে অজ্ঞাত কারণে হত্যা করলো পিতা।

ঘাতক পিতা সাজু মিয়াকে আটক করেছে পুলিশ। শিশুটিকে কি কারণে হত্যা করে তা জানা যায়নি ।

গত রোববার রাত ৮ টায় মা ক্লিনিক এন্ড নার্সিং হোমে এঘটান ঘটে। ক্লিনিক সূত্রে জানা যায়, সন্তান প্রসব করার জন্য নিকট আত্মীয় স্বজনেরা ভর্তি করান নার্সিং হোমে ।

প্রত্যক্ষদর্শী দুবলাগাড়ী গ্রামের আব্দুল করিমের স্ত্রী ফরিদা বেগম (৪৫) জানান, রাত ১১ ঘটিকার সময় অত্র ক্লিনিকে একটি পুত্র সন্তান প্রসব করেন শাহানাজ বেগম ।

শিশুটির মামী কোহিনুর বেগমের কোল থেকে কেরে নিয়ে শিশুটিকে উপরের দিকে ছুড়ে দেন এবং এসময় শিশুটি নিচে পরে গেলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হয়।

উপস্থিত জনতা সাজু মিয়াকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ঘাতক পিতা সাজু মিয়াকে আটক করে ।

খবরটি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম জানান, ঘাতককে পুলিশ আটক করেছে শিশুটির মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।

রুবেল / এএস