ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ছগির হোসেন জমাদ্দার (২৭) নামে এক গাঁজা সেবনকারীকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত।
বুধবার (২২ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম এ দণ্ড দেন।
ছগির উপজেলার দক্ষিণ আউরা গ্রামের মৃত কাছেন জমাদ্দারের ছেলে।
কাঁঠালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর সালাম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় ছগিরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক পোটলা গাঁজা উদ্ধার করা হয়।
পরে বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ছগিরকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ওএফ





