লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দার বাজারে বশিকপুর ইউনিয়ন ভূমি অফিসে শুক্রবার ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন জানান, ভোরের দিকে বশিকপুর ইউনিয়ন পরিষদ ভবনের নীচ তলায় ভূমি অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে বাজারের নৈশপ্রহরীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগেই আগুনে কার্যালয়ের চেয়ার-টেবিল ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।

কেএইচ