রাজধানীর বনানীতে প্রাইভেট কারের চাপায় রমেন দাঙ্গা (৪২) এবং কহিনূর আলম (৩৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। বনানীর ১১/১২ নম্বর রোডে শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহেদুজ্জামান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকালেকহিনূর বাইসাইকেল চালানো অবস্থায় এবং রমেন হেঁটে যাওয়ার সময় একটি প্রাইভেটকার তাদেরকে চাপা দেয়, গুরুতর আহত অবস্থায় রমেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং কহিনূর কেপিজি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাদের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
এসএ/টাইম





