ময়মনসিংহে এক পুলিশ কনস্টেবলসহ দুই জনের করোনাভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, ময়মনসিংহের মুক্তাগাছায় অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল নাজমুল হোসেন (২১) নামের একজনের করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত করা হয়। তাকে নগরীর এস কে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

তিনি আরও জানান, একজন সদস্যের কোভিড-১৯ শনাক্তের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা থেকে ৪৩৪ সদস্যসহ মুক্তাগাছা এপিবিএন সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। এছাড়া জামালপুর মাদারগঞ্জের রেজাউর রহমান (৩৪) নামের অপর একজনের কোভিড-১৯ শনাক্ত করা হয় জানান তিনি।

মিজানুর রহমান আরও জানান, বুধবার (০৮ এপ্রিল) ৫১ জনের নমুনা পরীক্ষার পর দু’জনের করোনা ভাইরাস পজেটিভ পায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজে অবস্থিত করোনা শনাক্তকরণের পিসিআর ল্যাব।

এমবি