যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ডাকা সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনটি পূর্বনির্ধারিত ছিল।

পরে অর্নিধারিত কারণে তা সাড়ে তিনঘণ্টা পিছিয়ে দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।

কিন্তু বেলা সোয়া ১২টার পর সংবাদ সম্মেলনটি বাতিলের সিদ্ধান্ত আসে।

সম্প্রতি, নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০০ মিলিয়ন ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা চুরি হয়।

পরে জানা যায়, এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরবিসি ব্যাংকের একটি শাখার ৫টি অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। এ অর্থ পরে ফিলিপাইনের তিনটি ক্যাসিনো হয়ে হংকং-এ চলে গেছে।

ওএফ