মালদ্বীপে ৮০ জন অবৈধ অভিবাসী বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে। বুধবার (০৬ ফেব্রুয়ারি) তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম।
আজ (০৮ ফেব্রুয়ারি) শুক্রবার বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এই খবর দিয়েছে।
দেশটির পুলিশের মুখপাত্র হাসান খলিলের বরাত দিয়ে খবরে বলা হয়, আটকদের কাছে কোনো কাগজপত্র পাওয়া যায়নি। তবে তারা বাংলাদেশি নাগরিক। তাদের হুলহুমালের একটি ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়েছে।
এমবি





