চট্টগ্রাম দেয়ালে চাপা পড়ে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
শনিবার ভোর পৌনে ৪টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি সাইরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, ভোর রাতের দিকে বৃষ্টির কারণে বাসার বাউন্ডারি দেয়াল নড়বড়ে হয়ে গেলে এটি মেরামত করার সময় নির্মাণ শ্রমিকদের উপর দেয়ালটি ধসে পড়ে। এতে তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে একজনের মৃত্যু হয়। তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি বলে ওসি জানান।
ঢাকা, ২১ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





