ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

রোববার গভীর রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার মনকাশাইর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিফ উদ্দিন ভূঁইয়া জানান, কুমিল্লা থেকে সিলেটগামী একটি ট্রাকে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ চালক জয়হেদুল ইসলাম (৪৫) এবং হেলপার মো. রবিউল ইসলামকে (২২) আটক করা হয়।

তাদের একজনের বাড়ি বরিশাল এবং অপরজনের বাড়ি খুলনায়। তবে এ সময় সুমন নামের অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে কসবা থানায় একটি মামলা হয়েছে।

জেআই