নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত বাপ্পি (৫) ওই গ্রামের মনির হোসেনের ছেলে।

মঙ্গলবার দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা গ্রামে এ ঘটনা ঘটে।

মনির হোসেন জানান, বাড়ির পাশে খেলা করার সময় বাপ্পি পুকুরে পড়ে যায়। এ সময় এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এআই