গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন দফতরের উদ্যোগে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. নজরুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার পৌর এলাকাসহ সাতটি ইউনিয়নের অসহায় ও দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে তিন সহাস্রাধীক কম্বল বিতরণ করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র ঘোষের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জোম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, সদস্য কামালউদ্দিন দেওয়ান, ছাত্রলীগ নেতা কাজী হারুন অর রশিদ টিপু, আমির হামজা প্রমুখ।

জেআই