রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই শিক্ষার্থীর নাম খালিদ বিন ওয়ালিদ বলে জানা গেছে।
জানা গেছে, খালিদ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বান্ধবীর করা পর্নোগ্রাফি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশনবাজার এলাকা থেকে ওই শিক্ষার্থীকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বান্ধবীর করা পর্নোগ্রাফি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে।
এসএম





