চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালকসহ দুজন।সোমবার দিনগত রাত ১টার দিকে নগরীর বালুচরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক নুরুল ইসলাম জানান, হাটহাজারী সড়কের বালুচরায় দ্রুতগামী একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার তিন যাত্রী। গুরুতর আহত হন চালকসহ দুজন।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমঅার





