হলমার্ক কেলেংকারির ঘটনায় দায়ের মামলায় গ্রেফতার সোনালী ব্যাংকের রুপসী বাংলা শাখার তৎকালীন ম্যানেজার আজিজুল হক মারা গেছেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার ফরমান আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ