গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের জমিতে স্থাপিত জমি থেকে সন্ত্রাসী আস্তানা সরানোর নির্দেশ দিয়ে মাইকিং করার অপরাধে চিনিকলের এক নিরাপত্তারক্ষীকে প্রকাশ্য দিবালোকে অপহরণ করে দুই ঘন্টা আটকে রাখে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বেলা আড়াইটায় এ ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায়।

চিনিকল সূত্রের অভিযোগে জানা গেছে, গত তিন মাস ধরে গাইবান্ধার একমাত্র কৃষিভিত্তিক ভারিশিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের শতাধিক একর জমির ইক্ষু কেটে ফেলে একটি চিহ্নিত ভূমিদস্যু গ্রুপ অবৈধভাবে বাড়িঘর তৈরি করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিলো। একটি প্রভাবশালী মহলের প্রত্যক্ষ সহযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে তীর-ধনুক সজ্জিত ২৫-৩০ জনের একটি সাঁওতাল সন্ত্রাসী বাহিনীকে জমি দেয়ার প্রলোভনে ঘরবাড়ি নির্মাণ করে দিয়ে সেখানে একটি সন্ত্রাসী ক্যাম্প স্থাপন করা হয়।

এখানে বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে সাইনবোর্ড টানিয়ে এর আড়ালে জঙ্গি ট্রেনিংসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড চললেও রহস্যজনক কারণে প্রশাসন নিরব ভূুমিকা পালনের অভিযোগ আছে। সাহেবগঞ্জ ইক্ষু খামারে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্পের পুলিশ বাহিনীর সামনে একাধিকবার ওই সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে চিনিকলের কর্মীদের মারপিট, লুটপাট, ভাংচুর এমনকি পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে গেলেও তারা কোন প্রতিরোধ না করায় তাদের ঔদ্ধত্য সীমা ছাড়িয়ে যায়।

এরই এক পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে গতকাল খামার এলাকায় আগামি ১২ অক্টোবরের মধ্যে অবৈধ দখলদারদের সন্ত্রাসী আস্তানা সরানোর নির্দেশ দিয়ে মাইকিং করা হয় প্রশাসনের পক্ষ থেকে।আর এই অপরাধে বেলা আড়াইটার সময় আলতাফ হোসেন নামে রংপুর চিনিকলের এক নিরাপত্তা রক্ষীকে প্রকাশ্য দিবালোকে অপহরণ করে সন্ত্রাসীরা। বেলা সাড়ে চারটায় তাকে ছেড়ে দেয়া হয়। গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে উদ্ধার করা হয়েছে।

জেড