দিনাজপুরের কাহারোল উপজেলার গড়নুরপুর শ্রী-নিগমানন্দ সারস্বত আশ্রমে আবারও চুরি হয়েছে।

সোমবার দিবাগত রাত আনুমানিক ২টায় আশ্রমের স্কুলের জানালার শিক কেটে  আশ্রমের মন্দিরের ভিতরে চোর প্রবেশ করে। তারা তালা ভেঙ্গে পূজার কাঁসা ও পিতলের আসবাবপত্র চুরি করে। যার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা।

চোরেরা যাওয়ার সময়  ঠাকুর নিগমানন্দ ও অন্যান্য ঠাকুরের ছবি ভেঙ্গে তছনছ করে ফেলে। আশ্রমের চুরির ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল, এ,এস,পি সার্কেল (বীরগঞ্জ) অসিত কুমার ঘোষ, কাহারোল থানা অফিসার ইনচার্জ পৃথ্বীশ কুমার সরকার, কাহারোল থানা তদন্ত কর্মকর্তা হরিদাস মহন্ত, এস,আই সোহেল ও এ,এস,আই নরেন দেবনাথ ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে কাহারোল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারী ওই আশ্রমে দুর্ধর্ষ চুরি হয়। এলাকাবাসীর দাবী ২টি চুরির ঘটনাই যেন সঠিক ভাবে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়।

এমকে