চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালাপুর সীমান্ত থেকে ২২৭৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- ৪৩ ব্যাটালিয়ন।
মঙ্গলবার সকালে কামালপুর সীমান্তের ১৮৭/১৭ এস সীমান্ত পিলার সংলগ্ন শহী শাহাজ মাঠ থেকে ফেনসিডিলের এ চালানটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সকাল সাড়ে নয়টার দিকে একদল চোরা কারবারী একটি বস্তা নিয়ে শহী শাহাজ মাঠ অতিক্রম করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসময় কামালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। সেখান থেকে বস্তাটি উদ্ধারের পর এর ভেতর ২২৭৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
কেএইচ





