মানিকগঞ্জের সাটুরিয়ায় নিজ বাড়িতে মা ও ছেলে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তদরা।
আজ (০৯ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার উত্তর কাউন্নারা এলাকায় নিজ বাড়ি থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত পারভিন বেগম (২৬) একই এলাকার প্রবাসী মজনু মিয়ার স্ত্রী ও ছেলে নূর মোহাম্মদ (৬)।
সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান জানান, রাতের কোনো এক সময় নিজ ঘরে পারভিন ও নূর মোহাম্মদকে খুন করা হয়েছে। সকালে নিহতদের লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে নিহত মা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা জানান, এই হত্যাকাণ্ডে জড়িত কারা তা এখনি স্পষ্ট নয়; এ ব্যাপারে অনুসন্ধানের পর বিস্তারিত জানা যাবে।
এমবি





