অবশেষে নিখোঁজের ৫১ ঘন্টা পর শনিবার বিকেল ৫টার দিকে সমুদ্র থেকে জেলেরা বরিশাল মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মাহমুদুল হাসান মামুনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কাছে হস্তান্তর করেছে।
মামুনের লাশ সমুদ্র থেকে সৈকতে জেলেরা নিয়ে আসলে মামুনের স্বজন, সহপাঠীরা ও স্থাণীয় শত শত নারী পুরুষ ছুটে যায় এক নজর দেখার জন্য। মামুনের লাশের শুরতহাল রিপোর্ট শেষে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও জেলেদের সুত্রে জানা যায়, অবরোধ শেষে মাছ ধরতে গেলে শনিবার বিকেল ৫টার দিকে পশ্চিম কুয়াকাটা নামক এলাকায় প্রায় ১ কিলোমিাটার গভীর সমুদ্রে জেলে জালাল ও তার সঙ্গীরা তাদের জালে মামুনের লাশ আটকে থাকতে দেখে। তাৎক্ষনিক পার্শ্ববর্তী অপর জেলে বাহা উদ্দিনের সহযোগিতায় সৈকতে নিয়ে আসে।
লাশ উদ্ধারের খবর শুনে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গেলে জেলেরা মামুনের লাশ ফায়ার সার্ভিস ওয়ার হাউজ ইনেস্পেক্টর হারুনর রশিদের কাছে হস্তান্তর করেন। এদিকে মামুনের লাশ সৈকতে নিয়ে আসলে ছেলের লাশ দেখে স্বজনরা কান্নায় ভেঙ্গে পরে।
কুয়াকাটা নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় মন্ডল জানিয়েছেন, উদ্ধারের পরই কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা. আজিজুর রহমান লাশের সুরাতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যান। লাশ পোস্টমর্টেম শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ২টার দিকে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হয় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মাহমুদুল হাসান মামুন।
এআই
অবশেষে জেলের জালে মিলল নিখোঁজ মেডিকেল ছাত্রের লাশ
অবশেষে নিখোঁজের ৫১ ঘন্টা পর শনিবার বিকেল ৫টার দিকে সমুদ্র থেকে জেলেরা বরিশাল মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মাহমুদুল হাসান মামুনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কাছে হস্তান্তর করেছে।
আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল
ইরানের উপকূলে ডুবে গেছে পণ্যবাহী জাহাজ ‘জিএফএস প্রাইড’। জাহাজটিতে থাকা আইফোন, ফরাসি সুগন্ধি ও অন্যান্য পণ্য সংগ্রহ করতে ছোট ছোট মাছ ধরার নৌকা ও উদ্ধারকারী নৌযান নিয়ে সাগরে নেমেছেন শত শত জেলে। গত বুধবার (১৪ অক্টোবর) জাহাজটি ডুবে যাওয়ার পর হরমুজ প্রণালিসংলগ্ন এলাকায় এ দৃশ্য দেখা যায়।
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় জেলেরা
রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান। এ সময় পদ্মা নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। তবে নদীতে নামা বন্ধ থাকলেও থেমে থাকবে না জেলেদের সংসারের খরচ। নিষেধাজ্ঞার এই ২২ দিন কীভাবে পরিবার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পদ্মাপাড়ের জেলেরা।
৬ লাখ ৪৬ হাজার জেলে পরিবার পাবে ১ হাজার ৬৫৭ টন চাল
প্রজনন মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তায় ১ হাজার ৬৫৭ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। দেশের ৩৮ জেলার ১৬৮ উপজেলার ৬ লাখ ৪৬ হাজার ২৯০টি জেলে পরিবার এই সহায়তা পাবে।
উৎকণ্ঠায় পরিবার নিখোঁজের ৯ মাসেও মেলেনি ১১ জেলের সন্ধান
বঙ্গোপসাগরে গিয়ে লক্ষ্মীপুরের রামগতির আলমগীর মাঝিসহ (৫৪) চার জেলার ১১ জন জেলে নিখোঁজ রয়েছেন। প্রায় ৯ মাস পার হলেও তারা এখনো ফিরে আসেননি। তারা জীবিত আছেন না মৃত, নিশ্চিত হতে পারেনি পরিবার। তাদের অপেক্ষায় পরিবারগুলোর দিন উৎকণ্ঠায়। তাদেরকে ফিরে পেতে সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা।
বৈরী আবহাওয়ায় ইঞ্জিন বিকল ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে
পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনারচর-সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে। বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে তাদের উদ্ধারে কোনো নৌযান ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
















