দেশব্যাপী ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ সমর্থনে রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে জোটের নেতাকর্মীরা। এসময় একটি লেগুনায় আগুন দিয়েছে তারা।
অবরোধের অষ্টম দিন মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে সাত মসজিদ রোডে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।
ধানমন্ডি থানার উপপরিদর্শক মো. মাসুম বলেন, সকাল ৮টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরের পশ্চিম দিকে একটি লেগুনার সামনের কাচ ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
তবে লেগুনার যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান এসআই মাসুম।
এআর





