মাগুরার মহম্মদপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ৫টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের হাজিবাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সন্ধ্যায় হাজিবাড়ির হুকুম আলীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় হুকুম আলীর ঘর, পার্শ্ববর্তী জিয়াউর রহমানের ঘর ও নজরুল ইসলামের ঘরসহ ৫টি ঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দেয়। তবে, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
আগুনে ওই ৫টি ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। এতে সংশ্লিষ্ট পরিবারগুলোর কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মহম্মদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





