কুমিল্লার আলেখাঁর চরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরো অন্তত একজন।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

নিহত তিনজনের মধ্যে একজন দুর্ঘটনায় পড়া হানিফ পরিবহনের সুপারভাইজর সোহাগ। তার বয়স ৩০-৩৫ বছর হতে পারে। অন্যদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ওসি মাহবুবুর বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামুখী হানিফ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। আলেখাঁর চর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টং দোকান চাপা দিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই অন্তত তিনজন মারা যায়।

আহত টং দোকানিকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান। তাকে কোন হাসপাতালে পাঠানো হয়েছে তা তিনি জানাতে পারেননি।

এমআইএস