নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ দাফন করার ১২দিন পরে প্রকৃত ব্যক্তি ফিরে এসেছেন।
বৃহস্পতিবার মহিনউদ্দিন কানন নামে ওই ব্যবসায়ীকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়।
গত ২৩ মার্চ থেকে তিনি নিখোঁজ ছিলেন। সিদ্ধিরগঞ্জ ভাঙাপুল এলাকায় কাননের মোটরপার্টসের দোকান রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলেক খান জানান, গত ১৭ এপ্রিল জালকুড়ি এলাকার একটি বিল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়। পরিবারের লোকজন মহিনউদ্দিন কানন শনাক্ত করে ওই যুবকের লাশ নিয়ে দাফন করে।
তিনি আরও জানান, বুধবার (২৯ এপ্রিল) নরসিংদী রেলওয়ে স্টেশনের কাছ থেকে মহিনউদ্দিন কাননকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় এবং বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশয়াল ম্যাজিস্ট্রেট সাঈদুজ্জামান শরীফের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন কানন।
কানন জানান, তাকে অপহরণের পর থেকে হাত-পা বেঁধে বিভিন্ন জায়গায় আটকে রেখেছিল অপহরণকারীরা।
এমকে





