মুন্সীগঞ্জে ইউনিয়র পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সর্মথকদের মধ্যে গুলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। অস্ত্র সহ আটক করা হয়েছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল (২৮) ও জেলা তরুণলীগের সভাপতি মৃদুল দেওয়ানসহ (৩০) ৫ জনকে।
মঙ্গলবার দুপুরে শহরের উপকন্ঠ মুক্তারপু এলাকার বাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়,নির্বাচনীয় ভোট চাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ সর্মর্থীত প্রার্থী আব্দুর ছাত্তার ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তাফার লোকজেন মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ছাত্তার মিয়ার নেতৃত্বে ছাত্রলীগ নেতা ফয়েজ আহম্মেদ পাভেল ও মৃদুল দেওয়ান স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তাফার কারখানায় হামলা চালিয়ে ভাংচুর করে এবং বিদ্রহী প্রার্থীর বুকে গুলি করতে চাইলে স্থানীয় লোকজন ছুটে এসে মোস্তাফাকে রক্ষা করেন।
এসময় ছাত্তার মিয়ার ৫ সন্ত্রাসীকে গনদোলাইয়ের দিয়ে গোলাম মোস্তাফার একটি কারখানার রুমে আটকে পুলিশকে খবর দেয় জনতা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল আহম্মেদ বিপ্লবের উপস্থিতিতে গুরুতর আহত অবস্থায় জেলা তরুণ লীগের সভাপতি মৃদুল দেওয়ান (৩০), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল (২৮), আদর দাস (২৫), বাদল (২৭) ও মোঃ রুবেলকে (২৫) উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এতে উভয় পক্ষে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে আটককৃত ৫ জনের মুক্তির দাবীতে আব্দুর ছাত্তার মিয়ার বিক্ষুব্দ জনতা পঞ্চসারে বানিয়াবাড়ী এলাকায় ঢাকা-সিপাহীপাড়া সড়কে টায়ার জ্বালীয়ে দেড় ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রনে আনে।
এ দিকে দুপুর ২ টার দিকে ওই ঘটনাকে কেন্দ্র করে শহরের জুবলীরোডে দুই গ্রুপের মাধ্যে সংর্ঘষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। এসব ঘটনায় জেলা শহরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে ।
দু’দফা সংঘর্ষ ও ৫ জনকে আটক করার বিষয়টি স্বীকার করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় দেশীয় অস্ত্রসস্ত্র সহ আহত আটক ৫ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমীক চিকিৎসা দিয়ে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের চিকিৎসা দেয় হচ্ছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এম আর





