গাইবান্ধার সাদুল্যাপুরে ৭০ পিস ইয়াবাসহ ২ যবককে আটক করেছে পুলিশ। রোববার বিকাল ৫টার দিকে এসআই জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটকরা হলো, ঢোলভাঙ্গার রফিকুল ইসলামের ছেলে আ. মালেক প্রধান ওরফে এলাট মানিক (৩০) ও পলাশবাড়ির ছোট ভগবানপুর গ্রামের মৃত নাদের হোসেনের ছেলে কামরুল ইসলাম (৩৩)।

সাদুল্যাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোর্দ্দ কোমরপুরের বড় গোপালপুর গ্রামের খলিলের বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।

এআই/