টাঙ্গাইলের দেলদুয়ারে মসজিদের সম্পত্তি নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মোশারফ মিয়া (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার গজিয়াবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁন মিয়া জানান, স্থানীয় একটি মসজিদের জায়গা জমি নিয়ে গজিয়াবাড়ি গ্রামের সঙ্গে পাশের হিঙ্গানগর চরপাড়া গ্রামের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জের ধরে আজ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মোশারফ নিহত হয়। আহত হয় আরো ২০ জন। আহতদের মধ্যে ১২ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোশারফের লাশ ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেএইচ