ঈদুল আজহার দিন লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ওসি মোক্তার হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। প্রাথমিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এমবি





