ঘূর্ণিঝড় স্কার্ট আঘাত হেনেছে ভারতের দক্ষিণ উপকূলে। এর ফলে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে ভারি বৃষ্টি হতে পারে।
ওই ঘূর্ণিঝড় এগিয়ে আসছে বাংলাদেশের দিকে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, উত্তর শ্রীলংকা ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সামান্য উত্তরদিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় নিুচাপে পরিণত হতে পারে।
এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে ঢাকা, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক স্থানে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে।
এমবি





