রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে হামলার ঘটনায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটকের নাম শিহাব ওরফে সাইফুল, সুমন, সাকিব।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
পুলিশ জানিয়েছে, শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলকে হত্যা চেষ্টায় এই শিহাব জড়িত থাকতে পারেন।
এমই





