গাজীপুর মহানগরের প্রধান সড়ক রাজবাড়ি রোড। কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টির ফলে পানি জমে পিচঢালা এ সড়ক এখন টইটম্বুর খালের মতো।

পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে পথচারীরা জানান।

বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে রাজবাড়ি রোডে গাজীপুর প্রধান ডাকঘরের সামনে দ্রুত পানি নিষ্কাশন না হওয়ায় রাস্তায় হাঁটুপানি জমে যায়। এতে যানবাহনগুলো ধীর গতিতে চলার কারণে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রাজবাড়ি রোডে গাড়ি নিয়ে আটকে থাকা গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান উদ্দিন সরকার বলেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। এ অবস্থা চলতে থাকলে অতিবৃষ্টিতে জনজীবন ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের একান্ত সচিব (সহকারী প্রকৌশলী) মুজিবুর রহমান কাজল বলেন, জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রকল্পগুলোর কাজ শেষ হলে সমস্যা থাকবে না।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই