মুক্তিযোদ্ধা ভাতা বৈষম্যের প্রতিবাদে গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে মুক্তিযোদ্ধরা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা কাজী সদেক, উপজেলা উপজেলা কমান্ডার নুরুল আজাদ।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশ গ্রহন করেন।

এসএইচ