এক বাঘাইড়ে কপাল ফিরেছে মৌসুমী জেলে সাদ্দাদ সরদারের। দৌলতদিয়া ঘাটের অদূরে দক্ষিণ দৌলতদিয়ায় তার বাড়ি। প্রায়ই সাদ্দাম জাল ফেলে বড় মাছ ধরার আশায় প্রহর গুণতে থাকে। কিন্তু আজ শুক্রবার সকালে তার কপাল প্রসন্ন হল। ফলে আজই তার জালে আটকা পরল ৪ কেজি ওজনের ১টি বাঘাইড় মাছ।

জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরের পদ্মা নদীতে ধরা পড়েছে ৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ।

শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা একটু লাভের আশায় ঘাটের দেলোয়ার সরদারের আড়ত থেকে ১২শ’ টাকা কেজি দরে ৪১ হাজার টাকায় ওই বাঘাইড় মাছটি কিনে নেন।

এর আগে ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে সাদ্দাম সরদার নামের এক জেলের জালে এ বিশাল আকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। এখন নদীতে পানি কমতে থাকায় প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে বলে ধারণা করে হচ্ছে।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে দোলোয়ার সরদারের আড়ৎ থেকে ডাকের মাধ্যমে ১২শ টাকা কেজি দরে ৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ ৪১ হাজার টাকায় কিনে নেন। এখন ওই মাছের ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়েছি। ফোনের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের বড় বড় শিল্পপতির সঙ্গে যোগাযোগ করছি মাছটি বিক্রি করতো। দুপুরের মধ্যে মাছটি বিক্রি হয়ে যাবে বলে ধারণা করছেন তিনি।

এমআর