যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১টি নাইন এমএম পিস্তল,৪ রাউন্ড গুলি,২টি ম্যাগাজিন, ১টি এয়ারগান ও ওয়ানশুটার গানের ৩ রাউন্ড কার্তুজসহ রহমত আলী (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

রোববার দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানাধীন মহিষা ডাঙ্গা এলাকা থেকে এই সব অস্ত্র-গুলি আটক করা হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, রাতে কতিপয় অস্ত্র ব্যবসায়ী অস্ত্র ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে রহমত এর বাড়িতে সমবেত হয়েছে। এই সময় র‌্যাব সদস্যরা উক্ত বাড়ি ঘেরাও করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রহমত আলী দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায় গ্রেফতার হয়। পরে তার দখল হতে ১টি নাইন এমএম পিস্তল,৪ রাউন্ড গুলি,২টি ম্যাগাজিন, ১টি এয়ারগান ও ওয়ানশুটার গানের ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব-৬, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র এএসপি খোদাদাদ হোসেন জানান, সে দীর্ঘদিন যাবত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অস্ত্র ব্যবসা করিয়া আসিতেছে। আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেখ নাছির উদ্দিন/এসএম