দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আরো ৫০হাজার সদস্য নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি এসময় সাইবাস সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সাইবার সন্ত্রাস রোধে নতুন একটি ইউনিট গঠন করা হবে বলে জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্ধমান বিস্ফোরণের বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল আজ বিকালে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। এর আগে ভারতীয় একটি প্রতিনিধি দল সম্প্রতি বর্ধমানকাণ্ড নিয়ে তদন্ত করতে বাংলাদেশ সফর করে যান।
বৃহস্পতিবার বিকাল চারটায় জেট এয়ার ওয়েজের একটি ফ্লাইটে করে তাদের যাওয়ার কথা রয়েছে। জঙ্গি প্রতিরোধে দুই দেশের মধ্যে এই সমন্বিত বৈঠক হতে যাচ্ছে।
ইআর





