বেগম খালেদা জিয়ার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকালীন সরকার গঠন করা নয়, একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, অস্বাভাবিক সরকার আসলে খালেদা জিয়া যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক গোষ্ঠিকে রক্ষা করতে পারবেন একই সাথে তিনি চুরি, দুর্নীতির মামলা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন বলেও জানান তথ্যমন্ত্রী।
রোববার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন।
জাসদ সভাপতি বলেন, খালেদা জিয়া ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য কোন নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহন করতে চাননা, নির্বাচনকে বানচাল করতে চান। সেই কারনে তিনি ৫জানুয়ারীর নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চক্রান্ত করেছিলেন।
জাসদ সভাপতি বলেন, খালেদা জিয়া নির্বাচন কমিশনকে উসিলা করে পরিস্থিতি অস্বাভিক করার অজুহাত খুজছেন। তার উদ্দেশ্য, একটা অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করা। উনি ভাবছেন ওই সরকার আসলে যুদ্ধাপরাধী, জঙ্গীবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে রক্ষা করতে পারবেন। চুরি দুর্নীতির মামলা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।
বিএনপি গত নয় বছর ধরে নির্বাচনী পদ্ধতি মানছে না অভিযোগ করে ইনু বলেন, খালেদা জিয়া ১৯৯৬, ২০০৮ সালের নির্বাচন মানেননি। নির্বাচনে জিতে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, শাহ এমএস কিবরিয়া ও আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করেছে। প্রতিপক্ষকে শারিরীকভাবে নিশ্চিহ্ন করে ফেলতে নির্যাতন চালিয়েছে।
নির্বাচন কমিশনকে শিশুর সাথে তুলনা করে তথ্যমন্ত্রী বলেন, শিশু জন্মেছে মাত্র, তার বোলই ফুঠলো না, ওই শিশু ফেরেস্তা না শয়তান এই মন্তব্য করাটা এখনই ঠিক নয়। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তিমনি চাকমা, জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড নেতৃবৃন্দ।
সবুজ/নাজিব





