জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চোলাই মদ পানে গৌড় ভূটকা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে চোলাই মদ বিক্রির দায়ে লুইস ড্রেফার্স এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।

আটকরা হলেন, মদ বিক্রেতা রিনা রানী দাস, শ্যামল চন্দ্র, শুক্কুরী রবি দাস, স্বরসতী রবি দাস, শুভ রবি দাস ও ভগ্নিপতির বাড়িতে বেড়াতে আসা আসা বগুড়ার বাসিন্দা রবি দাস।

স্থানীয়রা জানায়, সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার ইস্পাহানি এলাকার গৌড় ভূটকা শুক্রবার রাতে অতিরিক্ত মদ পান করেন। পরে তিনি মাতাল অবস্থায়  লুইস ড্রেফার্স মহল্লায় ঘোরাফেরা করেন।

সকালে ঝিনাই নদীর ঘাটে তার মরদেহ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যদের কাছে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করে পুলিশ।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান জানান, ৬ চোলাই মদ ব্যবসায়ীকে জিজ্ঞাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এমবি