চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। এ ঘটানায় ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রোববার রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকার নুর হোসেন চেয়ারম্যানের বালুর মাঠের পাশে একটি বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

লামার বাজার ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার রেজা-ই-রাব্বি জানান, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। এখন পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কি না তা এখন বলা যাচ্ছে না। তবে আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।

এসএইচ