গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গৃহবধূকে ধর্ষণের দায়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ জুন) বিকেলে শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রতনেশ্বর ভট্টাচার্য এ রায় দেন।
দেলোয়ার একই উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামের তাজুল ইসলামের ছেলে।
গাইবান্ধা জজ আদালতের জি আরও শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ১৯৯৭ সালের ২৩ অক্টোবর এক গৃহবধূ ধর্ষণের শিকার হন।
পরে গৃহবধূ বাদী হয়ে দেলোয়ারকে আসামি করে থানায় নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকেই দেলোয়ার পলাতক। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
ওএফ





