সুন্দরবনে বনদস্যু নয়ন বাহিনীর সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের বন্দুকযুদ্ধে ছগির ভান্ডারি নামের বনদস্যু গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব সুন্দরবনের বাগেরহাট শরণখোলা রেঞ্জের পানিরঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে পাঁচটি দেশি বন্দুক ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ দস্যু ছগির ভান্ডরিকে উদ্ধার করে ট্রলারে করে হাসপাতালে আনা হচ্ছে।

সকাল সোয়া ৯টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সুন্দরবনের পানিরঘাট এলকায় দস্যু আস্তানার সন্ধানে অভিযান চলছিল।

র‌্যাব-৬ এর সহকারী পরিচালক মোহাম্মদ হারুন অর রশিদ এসব তথ্য জানিয়েছেন।

এআই