বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আকাশে এক মনোজ্ঞ উড্ডয়ন শৈলী প্রদর্শন করা হয়েছে। এর মাধ্যমে বঙ্গবন্ধুর সমাধিতে ১০০ সালাম প্রদর্শন করেছে বাংলাদেশ বিমানবাহিনী।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টা ২০মিনিট থেকে ১০টা ৩৫মিনিট পর্যন্ত টুঙ্গিপাড়ার আকাশে এই প্রদর্শনী করে বিমানবাহিনী।

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামানের দিকনির্দেশনায় বিমানবাহিনীর বিভিন্ন উড়োজাহাজ আকাশে সারিবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের উপর ‘১০০’ সংখ্যাটি ফুটিয়ে তোলে।

এরপর কে-৮ ডব্লিউ ও পিটি-৬ উড়োজাহাজের সমন্বয়ে এই মনোমুগ্ধকর প্রদর্শনীতে অংশ নেন বাংলাদেশ বিমানবাহিনীর দক্ষ বৈমানিকরা।

বাংলাদেশ আওয়ামী লীগের নিজস্ব ওয়েবসাইটে ওই তথ্য দেওয়া হয়। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে দাঁড়িয়ে বিমানবাহিনীর মনোজ্ঞ উড্ডয়ন শৈলী প্রত্যক্ষ করেন।

এমবি