করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়ায় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস স্ত্রীসহ গত ০৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ০৭ জুলাই সেখানে তাদের করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তারা।

এমবি