সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রোববার (২৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
ঢাকায় রোববার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং সোমবার সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।
এবিএস





